৩৮ লাখ বছর আগের মানুষের মাথার খুলি

প্রায় ৩৮ লাখ বছর আগের একটি মাথার খুলিটি খুঁজে পেয়েছেন অধ্যাপক ইয়োহানেস হাইলি সেলাইসি। মানুষের পূর্বপুরুষ হিসেবে পরিচিত এপ প্রজাতির পাওয়া নমুনাগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে এটি। ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ার আফার রাজ্যের মিল্লা জেলার মিরো দোরা এলাকায়। খবর-বিবিসি
এটা সবচেয়ে পুরনো অস্ট্রালোপিথিসিন যা প্রায় ৪২ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। মানুষের পূর্বপুরুষ হিসেবে পরিচিত এপ প্রজাতির পাওয়া নমুনাগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে এটি। ধারণা করা হয়, খুঁজে পাওয়া ওই আনামেনসিস ছিলো আরও উন্নত প্রজাতির যা অস্ট্রালোপিথিকুস আফারেনসিস নামে পরিচিত এবং এর সরাসরি বংশধর। এই উন্নত প্রজাতি প্রাথমিক মানুষের প্রথম জেনাস বা বর্গ বা দল। তাদের পূর্বজ হোমো নামেও পরিচিত ছিলো। আধুনিক যুগে মানুষের বর্গকেও হোমো বলা হয়।
যুক্তরাষ্ট্রের ওহাইয়োর ক্লিভল্যান্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির সাথে যুক্ত বিজ্ঞানী সেলাইসি বলেন, আমি প্রখম যখন দেখলাম, বিশ্বাস করতে পারিনি আমি যা দেখছি সেটি কি আসলেই সত্যি? যা আমার সারা জীবনের স্বপ্ন ছিলো তা পেয়েছি। আমি এই খুলিটির গুরুত্ব বুঝতে পেরেছিলাম।
সেলাইসির আবিষ্কার সম্পর্কে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সঙ্গে জড়িত অধ্যাপক ফ্রেড স্পুর ন্যাচার বলেছেন, দেখে মনে হচ্ছে, মানুষের বিবর্তনের আরেক আইকন হতে যাচ্ছে এই আনামেনসিস। ওই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম অস্ট্রালোপিথিকুস আনামেনসিস। এর আগে ১৯৭৪ সালে আবিষ্কার হওয়া প্রথম আফারেনসিস কংকাল নিয়েও বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিলো। তার নাম দেয়া হয় লুসি। মজার ব্যপার হলো বিটলসের বিখ্যাত, লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস গানটি খননের এলাকায় বাজার সময় কংকালটি আবিষ্কার হওয়ায় সেটির নাম লুসি দেয়া হয়েছিলো।



