
মঙ্গলবার দোহায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ফিফা ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের লোগো । ২১ নভেম্বর শুরু হবে বিশ্বআসরের ২২তম আসর। কাতারের স্বাধীনতা দিবস ১৮ ডিসেম্বর, শেষ হবে টুর্নামেন্ট।
প্রকাশিত লোগোটি আরবের স্পিরিট এবং কাতারের ঐতিহ্যকে ধারণ করে। কাতার বিশ্বকাপের লোগোতে চিত্রিত অখণ্ড লুপ দিয়ে আট সংখ্যাকে নির্দেশ করছে। যার মানে টুর্নামেন্টের জন্য নির্ধারিত ৮টি স্টেডিয়ামকে বোঝানো হয়েছে। আবার প্রতীকটির গায়ে যে বাঁক দেখা যায় তা দিয়ে মরু পাহাড়ের বালিয়াড়ির ঢেউকে বোঝানো হয়েছে। ওই লুপ কে একইসঙ্গে ইনফিনিটি চিহ্ন হিসেবেও চিত্রিত করা হয়েছে। যা দিয়ে এই আসরের আন্তঃসংযোগ বৈশিষ্ট্যকে প্রতিফলিত করা হয়।
বিভিন্ন জাতির মানুষকে কাতারে একত্রিত করবে ফুটবল। অর্থাৎ শুধু ফুটবলের প্রতি ভালোবাসা থেকে বিভিন্ন সংস্কৃতির সম্মেলন ঘটবে সেখানে। আর লোগোর প্রতীকটি এমন একটি জাতির গল্পকে প্রতিফলিত করছে যারা মাটি থেকে উপরে ওঠেছে এবং এখনও ঊর্ধ্বগামী।
বাংলাটিভি/ সৌরভ নূর



