বিশ্ববাংলা
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় আমানুল্লাহ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমাবার নিউইয়র্কের লং আইল্যান্ডের রনকনকমায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত সোমবার বেলা ১১টার দিকে তার নিজ বাড়ির সামনে এক স্বেতাঙ্গ গাড়িচালক আমানউল্লাহকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে অভিযান চালিয়ে পুলিশ গাড়িচালক এরিক লিন্ডেমানকে আটক করেছে।
বাংলাটিভি/ সৌরভ নূর



