
কাতার বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ তাজিকিস্তানের শীর্ষ লিগের অন্যতম দল সিএসকে পামিরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকায় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে খেলা।
প্রথম প্রস্তুতি ম্যাচে তাজিকিস্তানের ক্লাব এফসি কুকতোশের কাছে জোড়া গোলে হারে জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুড়ে দাঁড়াতে প্রস্তুত জেমি ডে’র শিষ্যরা। ম্যাচের ভেন্যু তাজিকিস্তানের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দশদিন আগে সেখানে পায় লাল-সবুজ দল।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ হবে আফগানিস্তানের বিপক্ষে, আগামী ১০ সেপ্টেম্বর।



