সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত হয়েছে। সকালে রাজধানীর বিআরটি্এ ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে এই টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এ টাস্কফোর্স কাজ শুরু করবে জানান হয় বৈঠকে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানী বিআরটিএ কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশা, মালিক ও পরিবহন শ্রমিক প্রতিনিধি ও উচ্চপদস্থ পুলিশ কর্ম কর্তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরবাত্মক প্রচেষ্টা ও উদ্যোগ নেয়া হয়েছে। এখন পরিবহন মালিক ও শ্রমিক এবং সংশ্লিষ্ট কমিটির সবার মতামতের ভিত্তিতে সড়ক পরিবহন আইন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে গঠিত কমিটি এই ১১১দফা সুপারিশ প্রণয়ন করেছে।



