বাংলাদেশ
জয়পুরহাটে দেড়বছরের শিশুকে হত্যা

জয়পুরহাট সদর উপজেলায় দেড়বছরের এক শিশুকে হত্যা করেছে তার বাড়ির কাজের লোক। ভোরে উপজেলার ভাদসার ভগবানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জগদীশপুর গ্রামের শিশু সিয়ামের বাবা ইউসুফের বাড়িতে নাসিম নামে এক ব্যক্তি কাজ করতেন। বুধবার বিকেলে শিশু সিয়ামকে নিয়ে নাসিম ঘুরতে বের হয়। তারপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। স্থানীয়ভাবে এলাকায় মাইকিং করেও তার খোঁজ মেলেনি।
পরে আজ ভোরে ভগবানপুর এলাকার একটি পুকুরে ক্ষত-বিক্ষত অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।



