
কাতার বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাজিকিস্তানের দল সিএসকে পামিরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
ম্যাচের তিন মিনিটে রবিউল হাসানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু লিড ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ২৮ মিনিটে সমতায় ফেরে সিএসকে পামির। গোল করেন মাবাত শোবে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ড্র নিয়ে সন্তুস্ট থাককে হয় জেমি ডে’র শিষ্যদের।
প্রথম প্রস্তুতি ম্যাচে তাজিকিস্তানের ক্লাব এফসি কুকতোশের কাছে জোড়া গোলে হারে জামাল ভূঁইয়ারা। ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ হবে আগামী ১০ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।



