খেলাধুলাফুটবল

ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরলেন নেইমার

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারের গোলে পয়েন্ট বাঁচালো ব্রাজিল। কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। এই ম্যাচ দিয়ে তিন মাসের ইনজুরি কাঁটিয়ে সেলেসাওদের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার।

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে কলম্বিয়ার সাথে দারুণ খেলেন নেইমার, তবে কেবল জয় পাওয়াটাই হলো না ব্রাজিলের। কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী আক্রমণ ভাগ সাজান কোচ তিতে। সাফল্যও আসে দ্রুত। ১৯ মিনিটে দলকে লিড পাইয়ে দেন ক্যাসেমিরো। তবে হার্ডরক স্টেডিয়ামে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সেলেকাওদের।

২৫ মিনিটে পেনাল্টি থেকে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস মিউরিয়েল। বিরতিতে যাওয়ার আগে তার গোলেই ব্যবধান দ্বিগুণ হয় তাদের। পিছিয়ে থাকা্র চাপ নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা স্বাগতিকরা, সমতায় ফেরে ৫৮ মিনিটে। নায়ক বনে যান নেইমার। প্রায় দশ মাস পর ব্রাজিলের জার্সিতে গোল পেলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button