
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং ও নজরদারি জোরদার করা হচ্ছে।
সকালে চাঁদপুরের হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, গত ১০ বছরে শিক্ষা ব্যবস্থায় যেসব পরিবর্তন হয়েছে,তারই ধারাবাহিকতায় এখন শিক্ষায় মূল্যবোধ অন্তর্ভূক্তির কাজ করা হচ্ছে বলেও জানান, দীপু মনি।
এসময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।



