দেশবাংলা
হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে ৩৬৩ কোটি টাকার প্রকল্প

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, হাতিয়া নদী ভাঙ্গন রোধে ৩৬৩ কোটি টাকার প্রকল্পের কাজ দ্রুত সময়ে শুরু করাসহ বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে নোয়াখালীতে ভাঙ্গন রোধে সেনাবাহিনীর উদ্যোগে, মুছাপুরে ব্লক, ক্লোজার ও হাতিয়ার মেঘনা নদীর ভাঙ্গন এলাকার চেয়ারম্যান ঘাট পরিদর্শন শেষে, মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস,পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মাহফুজুর রহমান ও নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।



