
সাভারে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে সাভারের নামা গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কারখানা ছুটি হওয়ার পর ওই নারী শ্রমিক, তার সহকর্মীর সঙ্গে নিজ বাসায় ফিরছিলেন। এসময় সহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে স্থানীয় বখাটে যুবক শাওন পাশ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ইলিয়াস, আরিফ, সুমনসহ শাওন তাকে পালাক্রমে ধর্ষণ করে।
পরে শুক্রবার সন্ধ্যায় নির্যাতিত ওই নারী সাভার মডেল থানায় শাওনকে প্রধান আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরই গেন্ডায় অভিযান চালিয়ে চার আসামীকে গ্রেফতার করে পুলিশ।



