দেশবাংলা
ক্ষতিগ্রস্থদের বিনোদনে নৌকা বাইচ

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের আনন্দ বিনোদনের জন্য স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের আয়োজনে দুদিন ব্যাপী নৌকা বাইচ শুরু হয়েছে।
বিকেলে যমুনা নদীর গোবিন্দাসী ঘাট এলাকায় নৌকা বাইচের উদ্বোধনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এবং সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক নৌকা এতে অংশ নিচ্ছে। বিভিন্ন বয়সী হাজারো মানুষ নদীর দুপাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন।



