বিশ্ববাংলা
মালদ্বীপে বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল মিয়া এক বাংলাদেশি মারা গেছেন। গত শুক্রবার রাতে রাজধানীর মালে নিজ রুমে মারা যান তিনি।
আবুল মিয়ার বাড়ী, ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে। তার পিতার নাম বজলু মিয়া। জানা যায়,কর্মস্থল থেকে নিজ রুমে আসার পর, হঠাৎ বুকে ব্যাথা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই রেমিটেন্স যোদ্ধা।
বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



