বিশ্ববাংলা
সৌদিতে ফুড ডেলিভারি সেবায় প্রবাসীদের নিষেধাজ্ঞা

এবার অনলাইন ভিত্তিক ফুড ডেলিভারি সেবায় প্রবাসীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করলেন সৌদি সরকার। ২০২০ সালের শুরু থেকে এ আদেশ বাস্তবায়ন করা হবে।
সৌদিকরণ নীতিমালার ফলে, পেশা, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অনলাইন ভিত্তিক ফুড ডেলিভারি সেবায় নিয়োজিত ছিলেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। নতুন এই নীতিমালা বাস্তবায়ন হলে, বিপুলসংখ্যক প্রবাসী কর্মহীন হয়ে নিজ দেশে ফেরত আসতে বাধ্য হবেন বলে আশংকা করছেন তারা।
উবার, কারিম ও হাঙ্গারসহ বেশকিছু অ্যাপস ভিত্তিক কোম্পানি সৌদিতে বেশ জনপ্রিয়।



