বিশ্ববাংলা
আসামে জাল সৌদি রিয়ালসহ চার বাংলাদেশি গ্রেফতার

ভারতের আসাম প্রদেশ থেকে জাল সৌদি রিয়ালসহ চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও পাঁচটি বাংলাদেশি পাঁচপোর্ট জব্দ করা হয়। দৈনিক ইন্ডিয়া ট্যুডেতে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, রিপন খান, কবির সরদার, আসাদউজ্জামান ও জামাল মুনশি।
পুলিশ জানায়, গত আগষ্টে শিলচরের এক ব্যক্তির সঙ্গে আটককৃতরা প্রতারণা করে। গত রোববার তারা প্রতারণার মাধ্যমে আরো এক ব্যক্তির সঙ্গে জাল সৌদি রিয়াল বিনিময়ের চেষ্টা করে।
পরে, আসামের কাচার জেলার শিলচরে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়।



