দেশবাংলা
আখাউড়ায় ফেন্সিডিলসহ কারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেন্সিডিলসহ জিহাদ চৌধুরী নামে এক মাদক কারবারীকে আটক করেছে বিজিবি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী এর সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল গোপন সংবাদ পেয়ে পৌর বাজারে অভিযান চালায় বিজিবি। এসময় জিহাদ চৌধুরীর দেহ তল্লাশি করে ৩৬ বোতল ফেন্সিডিল, ১৭ হাজার টাকাসহ একটি ইয়ামাহা মোটর সাইকেল জব্দ করা হয়।
পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় বিজিবির সদস্যরা। আটককৃত জিহাদ আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত রওশন চৌধুরীর ছেলে ও আখাউড়া সড়ক বাজারের পালকী ফ্যাশনের মালিক।
এরপর তাকে একাদিক মাদকের মামলায় গ্রেফতার করা হয় বলে জানান, ওসি।



