
কক্সবাজারের টেকনাফের পুরাতন পল্লান পাড়ায়, পাহাড় ধ্বসে মাটি চাপায় দুই শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো অন্তত ১০ জন ।ভোরে মুষলধারে বৃষ্টি হলে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা দূর্যোগ প্রস্তুতি কর্মসূচি কর্মকর্তা আব্দুল মতিন জানান,টেকনাফের পুরান পল্লান পাড়ার মুহাম্মদ আলমের ও রবিউল হাসান পাহাড়ের পাদদেশে বাস করছিল। রাতে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভোরে তাদের বাড়ির উপর অংশে থাকা পাহাড়টি ধ্বসে পড়ে। এতে দুই বাড়ির দুই শিশু মাটি চাপায় ঘটনাস্থলে মারা যায়।
বাকিদের মাটি চাপা থেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মাঝে দু’জন শিশুও রয়েছে। নিহতরা হলেন, টেকনাফের পুরান পল্লান পাড়ার মুহাম্মদ আলমের মেয়ে আফিয়া ও একই এলাকার রবিউল হাসানের ছেলে মেহেদী হাসান।
বাংলাটিভি/ এসনূর



