আগত পর্যটকদের বিনামুল্যে চিকিৎসা সেবা

কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটক ও স্থানীয়দের বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ এডভান্টেজ নার্সিং ইনস্টিটিউটের একটি দল।
গতকাল কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে উক্ত প্রতিষ্ঠানের ১৩৪ জন প্রশিক্ষিত নার্স ও ৫ শতাধিক ছাত্রছাত্রী প্রায় এক হাজার পর্যটক ও স্থানীয়দের মাঝে ডায়াবেটিস, রক্তের গ্রুপ, ব্লাট প্রেসার নির্ণয় এবং ওজন পরিমাপসহ নানাবিধ সেবা প্রদান করেছে। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডক্টর রন ডু প্রে ও প্রিন্সিপাল সেন্ড্রা রুমি নেতৃতে কক্সবাজারে আসা শিক্ষা সফরে বিভিন্ন কর্মসুচির অংশ হিসেবে এ চিকিৎসা সেবা কার্যক্রম সকলের মাঝে প্রশংসা অর্জন করেছে।
এদিকে, ‘স্বচ্ছন্দ হোক জীবনের পথচলা’ এ শ্লোগানে কক্সবাজারের একটি বিলাস বহুল হোটেলে অনুষ্টিত হলো ট্রাস্ট ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন। কোম্পানীর ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এতে কোম্পানীর পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, সিনিয়র ডিএমডি মিজানুর রহমান মিজানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।



