সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলার চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, প্রসূতির সিজার করলে তার অতিরিক্ত রক্তক্ষরন হয়। এতে তার অবস্থা আশংকাজনক হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়ার পরার্মশ দেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। তাদের অভিযোগ হাসপাতালের গাইনী বিভাগের ভূল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালে এসে বিক্ষোভ ও ভাংচুর চালায়। পরে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নিহত আমান্তিকা বড় সাদিপুর এলাকার পিন্টু মিয়ার স্ত্রী। ঘটনার পর চিকিৎসকরা হসপাতালে তালা দিয়ে পালিয়ে যায়।
বাংলাটিভি/ এসনূর



