দেশবাংলা
কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে পুলিশের অভিযান

কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় রাতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আড্ডা বন্ধে একযোগে অভিযান চালিয়েছে পুলিশ।
গতরাতে এ অভিযানে নেতৃত্ব দেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে জেলার ৭টি উপজেলা থেকে ৯২ জন কিশোরকে আটকের পর অভিভাবকদের ডেকে তাদের ছেড়ে দেয়া হয়।
কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ করা ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখার জন্য এ অভিযান পরিচালিত হয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে জানান, পুলিশ সুপার।



