দেশবাংলা
রংপুরে শিশু রশিদ হত্যা মামলার আসামী আটক

রংপুরে চাঞ্চল্যকর ৫ম শ্রেনীর ছাত্র শিশু রশিদ হত্যার অন্যতম অভিযুক্ত আসামী মোজাফফর হোসেন ও আলামিন সরদার রাজুকে গ্রেফতার করেছে র্যাব।
দুপুরে যার্বের সহকারী পরিচালক খন্দকার গোলাম মরতুজা এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান।
তিনি আরো বলেন, রংপর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুর-টু-বদরগঞ্জগামী সড়কে হতে রশিদ হত্যা মামলার প্রধান আসামী মোজাফফর ও বাবুকে আটক করা হয়। নগরীর কেরানী পাড়ার কামাল হোসেনের ছেলে মোজাফফর।
আটকের সময় তার দেহ তল্লাশী করে ২ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
বাংলাটিভি/ এসনূর



