মেহেরপুরে দু’মাছ ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা

আকারুজ্জামান, মেহেরপুর : মেহেরপুর সদরের নতুন দরবেশপুর গ্রামের শৈলমারী বিলপাড়ে হাসান ও রোকন নামের দুই মাছ ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বিলের উত্তর-পূর্ব কোনায় এ নৃশংস হত্যার ঘটনা ঘটে।
শৈলমারী বিল ইজারা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরেই তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। নিহত হাসান বিশ্বাস (৪৫) নতুন দরবেশপুর গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে এবং রোকন বিশ্বাস একই গ্রামের ইদ্রিস মাস্টারের ছেলে। তারা দুজনই আপন চাচাতো ভাই।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার দিবাগত রাতে তারা বিল পাহারা দিতে গেলে সংঘবদ্ধ অস্ত্রধারী দুর্বৃত্তের দল হাসান ও রোকনকে ধরে নিয়ে জবাই করে হত্যা করে। পরে শৈলমারী বিলপাড় থেকে অপহৃত এই দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
এ সময় তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টহল পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠিয়ে সত্যতা নিশ্চিত হই। এখানে (শৈলমারী বিল) একসঙ্গে দুজনকে হত্যা করা হয়েছে। তবে এখনই নির্দিষ্ট করে হত্যার কারণ বলা যাচ্ছে না। তদন্ত করা হচ্ছে শিগগিরই মূল রহস্য জানা যাবে।



