দেশবাংলা
সিদ্ধিরগঞ্জে ভূয়া পাসপোর্ট তৈরি চক্রের ৬ সদস্য আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, গতরাতে র্যাব ২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে, ৩ জনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ভুয়া জন্মসনদ, কাউন্সিলর সিল, সরকারি দপ্তরের সিল, ল্যাপটপ,মোবাইলসহ নগদ ২ লাখ ৩০ হাজার নগদ টাকা জব্দ করা হয়। এসব জাল সনদ দিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরীতে সহায়তা করতো বলেও জানান তিনি।



