ক্রিকেটখেলাধুলা

৩০ বছরে প্রথম ফাইনাল খেলছে বাংলাদেশ

মোহাম্মদ হাসিব, ঢাকা : অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৩০ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনাল খেলছে বাংলাদেশ। টুর্নামেন্টের অষ্টম আসরে ভারতে দেয়া ১০৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলার যুবারা।

শ্রীলঙ্কা প্রেমাদাসা স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করে ভারত। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে ভেঙ্গে পরে তাদের ব্যাটিং লাইন আপ। স্কোর বোর্ডে মাত্র ৯৪ রান যোগ করতেই আট উইকেট হারায় ভারতীয় যুবারা।

স্পিানর শামিম হোসেন এবং পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর দূর্দান্ত বোলিংয়ে ছন্দহীন হয়ে আসরের পাঁচবারের চ্যাম্পিয়নরা। শেষ দিকে কারান লালের ৩৭ রানে ভর করে, ১৭ ওভার বাকি থাকতে ১০৬ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস।

জাতীয় নারী দল একবার এশিয়া জয়ের স্বাদ পেলেও, পুরুষ দল ফাইনাল খেললেও, এখন পর্যন্ত জিততে পারেনি।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button