বিশ্ববাংলা

বাহরাইনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বাহরাইনে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেশটির সালমাবাদ গোল্ডেন ঈগল ক্লাব মাঠে আয়োজিত খেলায় প্রবাসী বাংলাদেশী ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে বাহরাইন ফুটবল ক্লাব।

খেলা শেষে পুরস্কার বিতরণ ও সিলেট বিভাগীয় পরিষদের উদ্যোগে অলিলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিল্লুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।

সংগঠনের উপদেষ্টা শাফাকাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, সম্রাট নজরুল ইসলাম। অতিথি ছিলেন জিল্লুর রহমান, আব্দুল হামিদ, সামছুল হক ও দুতাবাস জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।

বক্তব্য রাখেন, আব্দুল খালিক মানিক, জসিম উদ্দিন, মোহাম্মদ কয়েছ, আক্তার হোসেন ও সুরমান মিয়া। এসময়, ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, মিসবাহ আহমেদ, বশির আহমদ ও আব্দুল করিমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button