
থাইল্যান্ডের কাছে হার দিয়ে এএফসি অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু করলো বাংলাদেশ। রোববার রাতে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে ছোটনের মেয়েরা।
থাইল্যান্ডের চুনবুরিতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন থাইল্যান্ডের থনরথ প্রমথংমি। ফ্রি-কিক থেকে তার করা গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৮৬ মিনিটে পাওয়া পেনাল্টি তারা কাজে লাগাতে পারেনি। বদলি খেলোয়াড় সুচাভাদে চমোয়েং বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন।
বাংলাদেশের মেয়েদের দুর্ভাগ্য, দুটি সহজ সুযোগ থেকেও গোল আদায় করতে পারেনি তারা। আগামী বুধবার জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাটিভি/ এসনূর



