
মোহাম্মদ হাসিব : আজ রাতে মাঠে গড়াচ্ছে উইরোপিয়ান ফুটবলের সবচেয়ে আকর্ষনীয় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ১৯-২০ মৌসুমের খেলা। বাংলাদেশ সময় রাত দশটা ৫৫ মিনিটে ইন্টার মিলানের মুখোমুখি হবে স্লাভিয়া প্রাগ। আর রাত একটায় মাঠে নামবে লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনার, মতো হেভিওয়েট ক্লাবগুলো।
৩২টি দল, আটটি গ্রুপ, লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া, কারো বা শিরোপা ধরে রাখা কিংবা পুনরুদ্ধার।
প্রথম রাতেই ফুটবল মাঠে পাওয়া যাচ্ছে যুদ্ধের আভাস। কেননা চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কখনোই দেখা না হওয়া বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড, মুখোমুখি হচ্ছে এবার। ২০ বছর আগে ইউরোপিয়ান সুপার কাপে দু’দলের দুইবারের দেখায় একটি করে জয় আর ড্র সঙ্গী কাতালানদের।
চ্যাম্পিয়ন্স লিগে সবসময়ই ফেভারিটের তকমা লাগিয়ে শুরু করা বার্সা, শেষ কয়েক মৌসুমে ট্রফিটাই অধরা। অ্যাওয়ে ম্যাচের অস্বস্তি ছাপিয়ে বার্সার বড় স্বস্তি লিওনেল মেসির ইনজুরি থেকে ফেরা। গেলো আসরে সর্বোচ্চ ১২ গোল করা মেসি আছেন বার্সা স্কোয়াডে।
আরো একটা চ্যাম্পিয়ন্স লিগ শুরুর অপেক্ষায় চ্যাম্পিয়ন লিভারপুলের। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের নতুন মৌসুমে দূর্দান্ত ক্লপের শিষ্যদের লক্ষ্য অতীতের পুনরাবৃত্তি। চেলসির পর সাত বছরের ডেডলক ভেঙ্গে লিভারপুলের ছোয়ায় চ্যাম্পিয়ন্স লিগ শ্রেষ্ঠত্ব ইংল্যান্ডের।
তাদের প্রতিপক্ষ নাপোলি অবশ্য দাপুটে ফর্মে নেই। তবে ম্যাচ ভেন্যু সান পাওলো স্টেডিয়াম হতে পারে বড় ফ্যাক্টর। দু’দলের ১২বারের দেখায় যে চার জয় নাপোলির, সবই নিজেদের মাঠে।
বাংলাটিভি/ এসনূর



