
মোহাম্মদ হাসিব : এএফসি অনুর্ধ্ব-১৬ পুরুষ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের মিশনে কাল মাঠে নামছে বাংলাদেশ দল। সন্ধ্যা সাতটায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে তারা। ই’গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ ইয়েমেন এবং ভূটান।
এদিকে, এএফসি অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জাপানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ১-০ গোল ব্যবধানে হারে বাংলাদেশ নারী দল। বিশেষ করে গোল করার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয় তাদের। দ্বিতীয় ম্যাচে কৌশলি ফুটবলের চেয়েও বেশ সাবধানী ফুটবল খেলতে হবে ছোটন শিষ্যদের।
থাইল্যান্ডের চুনবুরি স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে ঢাকার সময় বিকাল চারটায়।



