খেলাধুলাফুটবল

জয় দিয়ে শুরু করলো পিএসজি-ম্যানসিটি

মোহাম্মদ হাসিব : উয়েফা চ্যাম্পিয়নস লিগে দূর্দান্ত শুরু করেছে নেইমার-এমবাপ্পে বিহীন প্যারিস সেইন্ট জার্মেই। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ফ্রান্সের এই ক্লাবটি। জয় দিয়ে আসর শুরু করেছে ম্যানচেস্টার সিটি। তবে অলিম্পিয়াকোসের গোল শূণ্য ড্র করেছে টটেনহাম হর্স্পার। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোল সমতায় ড্র করেছে জুভেন্টাস।

ফ্রান্সের পিএসজি আর স্পেনের রিয়াল মাদ্রিদ। বিগ ম্যাচ বলে কথা, উচ্ছাস্বের কমতি নেই ফুটবল ভক্তদের মাঝে। মুখোমুখি দুই জায়ান্ট বেল-বেনজেমা-হ্যাজার্ডকে সামনে রেখে জিদানের ৪-৩-৩ ফর্মেশন। টুখেলের ফর্মুলাও একই। তবে, দলে নেই ফ্রন্টলাইনে তিন তারকা, নেইমার, কাভানি, এমবাপ্পে। পুরো ফোকাস অ্যাঞ্জেল ডি মারিয়ার উপর। তার প্রমান দিতে খুব একটা সময় নেননি আর্জেন্টাইন তারকা।

প্রথমার্ধেই দুইটি গোল করেন সাবেক ক্লাবের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রাখতে এরচেয়ে সেরা পারফরম্যান্স আর কি হতে পারে। ম্যাচের শেষ মিনিটে থমাস মিউনার গোল করে স্বাগতিকদের দিলেন বড় জয়। স্প্যানিশ ক্লাবের কাছে টানা তিন হারের ধারা থামিয়ে, অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নপূরণে দারুণ শুরু স্বাগতিকদের।

ইতালিয়ান লিগে অপ্রতিরোধ্য জুভেন্টাস, রোনালদোকে দলে ভিড়িয়েও অবস্থার পরিবর্তন করতে পারে নি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুইবার এগিয়ে থেকেও, সে লিড ধরে রাখতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। স্টেফান সাভিচ আর হেরেরার গোলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।

আরেক ম্যাচে শাখতার দোনেৎস্কের মাঠে খেলতে যাওয়া ম্যানচেস্টার সিটি, জয় দিয়ে শুরু করলো চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। সি’ গ্রুপের ম্যাচে তাদের জয় ৩-০ ব্যবধানে। ২৫ মিনিটে রিয়াদ মাহরেজ, ৩৮ মিনিটে জার্মানির মিডফিল্ডার ইলকাই গিনদোয়ানের পর ৭৬ মিনিটে শেষ গোলটি করেন গাব্রিয়েল জেসুস।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button