
মোহাম্মদ হাসিব : বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই পর্ব চলাকালে জাতীয় ফুটবল দলের ক্যাম্পের দীর্ঘ ছুটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সাবেক ফুটবলারদের। তারা মনে করেন এ ধরণের ছুটি খেলোয়াড়দের মনোযোগে ঘাটতি তৈরি করতে পারে এবং একই সাথে কোচ জেমি ডে’রও এ সময়ে দীর্য় ছুটি নেয়ার সমালোচনা করেছেন তারা।
১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খেলে, বাংলাদেশ ১-০ গোলের হার দিয়ে বাছাইপর্ব শুরু করা জামাল ভূঁইয়াদের সামনে রয়েছে আরো কঠিন প্রতিপক্ষ।
তবে সে সব ম্যাচ নিয়ে মাঠে কোন প্রস্তুতি বা অনুশীলনে নেই জাতীয় দলের খেলোয়াড়রা, ক্যাম্প বন্ধ, কোচ জেমি ডেও ছুটিতে ইংল্যান্ডে, পুরো বিষয়টিকে পেশাদারিত্বের ঘাটতি বলে মনে করছেন সাবেক ফুটবলাররা।
ঘরের মাঠে প্রতিপক্ষ কাতার, ভারতের সাথে খেলা হবে কলকাতায়, এ অবস্থায় দল নিয়ে নতুন রণকৌশল সাজানোর তাগিদ দিলেন তারা। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের কোচিং।
বাংলাটিভি/ নূর



