আন্তর্জাতিক
৩০০ রিয়াল ফি’তে হজ, ওমরাহ এবং ভিজিট ভিসা প্রদান

সৌদি আরবে ৩০০ রিয়াল ফি’তে হজ, ওমরাহ এবং ভিজিট ভিসা প্রদানের নীতি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বুধবার দেশটির শুরা কাউন্সিলে নতুন এই ভিসা ফি চুড়ান্ত করা হয়।
নতুন ভিসা ফি অনুমোদন হওয়ায় দেশটিতে অবস্থানরত প্রবাসীরা মাত্র ৩০০ রিয়াল ভিসা ফিতে নিজের পরিবারের একাধিক সদস্যকে দেশটি ভ্রমণ করাতে পারবেন। যা পূর্বে প্রতিজনের জন্য মাথাপিছু ২ হাজার রিয়াল পরিশোধ করতে হতো।
এছাড়াও প্রবাসীর পরিবারের একের অধিক সদস্য সৌদি আরব ভ্রমণ করে, ৩মাস পর পর দেশে ফিরে এলেও পরবর্তী ৭ মাসের মধ্যে চাইলে আবারও দেশটিতে প্রবেশ করতে পারবেন একই ভিসায়।
কোন দেশের এজেন্সি বেশি ফি নিচ্ছে কিনা, তা সরাসরি পর্যবেক্ষন করবেন সৌদি মনিটরিং সেল।



