
মোহাম্মদ হাসিব : বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে’তে ১৭ কোটি টাকার অর্থ কেলেঙ্কারি হয়েছে বলে জানিয়েছেন বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই সহ-সভাপতি, মহিউদ্দিন আহমেদ মহী এবং বাদল রায়। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থায় দুর্নীতির এমন ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলাররা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ১৭ কোটি টাকার দুর্নীতি, ক্রীড়াঙ্গণে আলোড়ন সৃষ্টি করেছে সংবাদটি। বর্তমান কমিটির দুই সহ-সভাপতি মহি উদ্দিন আহমেদ মহি’র পর বাদল রায় প্রকাশ করেন চাঞ্চল্যকর সব তথ্য। ২০১৬, ১৭ এবং ১৮ অর্থবছরে কোন বার্ষিক সাধারণ সভা ছাড়াই অনিয়মতান্ত্রিকভাবে আর্থিক প্রতিবেদন অনুমোদনসহ মোট ১৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।
যদিও এই অভিযোগকে অভিযোগকারীদের ‘ব্যক্তিগত মতামত’ বলে উড়িয়ে দিচ্ছেন বাফুফের শীর্ষ কর্তারা। আর সাবেক ফুটবলারদের কাছে পুরো বিষয়টি গভীর দুঃখজনক। তারপরেও ফুটবলকে আলোচনা-সমালোচনার টেবিলে না রেখে মাঠের লড়াইয়ে নেয়ার দাবি জানান সাবেক ফুটবলারা।
সাবেক ফুটবলার আবদুল গাফ্ফার বলেন, দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থায় দুর্নীতির বিষয়টি খুবই দুঃখজনক এবং লজ্জাকর। যেখানে আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। তার প্রায় সাত মাস আগে এমন একটি ঘটনাকে নেতিবাচক ভাবেই দেখছেন তিনি এবং এর প্রভাব মাঠের বাইরে কিংবা মাঠে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বাংলাটিভি/ নূর



