খেলাধুলাফুটবল

কাতারে এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবলে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবলে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। কাতারের এসপায়ার ডোম ইনডোর স্টেডিয়ামে শুক্রবার ‘ই’ গ্রুপের খেলায় ৩-০ গোলে জিতেছে বাংলার যুবরা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে অনেকটা লাফিয়ে উঠে করা হেডে জাল খুঁজে নেন সাইফুল ইসলাম সাঈদ। দ্বিতীয়ার্ধে কেলজাং জিগমের নেয়া শর্ট তার সতীর্থের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

দুই মিনিট পর সতীর্থের লম্বা ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে এক ছুটে গোলরক্ষককে কাটিয়ে, স্কোরলাইন ৩-০ করেন মইনুল। দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া বাংলাদেশ, আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ খেলায় ইয়েমেনের মুখোমুখি হবে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button