
মোহাম্মদ হাসিব : এএফসি অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের চনবুরিতে অজি নারীদের রুখে দেয়ার ম্যাচে জোড়া গোল করেছেন তহুরা খাতুন। এদিকে সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে দূর্দান্ত শুরু করেছে বাংলাদেশ পুরুষ দল।
নেপালের কাঠমান্ডুতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। প্রথম মিনিটে তানবীরের গোলে গিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধে বেশ কয়েকবার চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি লঙ্কানরা। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে উঠে লাল-সবুজরা।
ম্যাচের ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। আর ৮৬ মিনিটে ফয়সালের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যান্ড্রু টার্নারের শিষ্যরা। আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বর্তমান রানার্সআপরা।
বাংলাটিভি/ নূর



