খেলাধুলাফুটবল

সাফ অনুর্ধ্ব-১৮ : সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূণ্য ড্র করে তারা।

নেপালের কাঠমান্ডুতে বি’ গ্রুপের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর তিনটায়।  দুই দলই গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলে, গোলশূন্য ভাবে শেষ হয় খেলা।  তাতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে বাংলার যুবারা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে আসর শুরু করে লাল-সবুজের জার্সিধারীরা।  ২০১৫ সালে তৃতীয় এবং পরের আসরে ফাইনালে নেপালের কাছে হেরে রানার্সআপ হয় এন্ড্রু টার্নারের শিষ্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button