খেলাধুলাফুটবল

চারবছর পর ফিফার বর্ষসেরা লিওনেল মেসি

মোহাম্মদ হাসিব : চারবছর পর ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে ফিফার ‘দ্যা বেস্ট’ নামকরণের পর এটি তার প্রথম সাফল্য। ২০১৬ সালে ফিফার পুরস্কারটি নতুন করে চালু হওয়ার পর প্রথম দুইবার জেতেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর গতবার যায় লুকা মদ্রিচের হাতে।

বিশের সব ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছে জানতে, কে হচ্ছেন দ্য বেস্ট ফুটবল জাদুকর? সব জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে তিন মৌসুম পর আবারো ফিফার শ্রেষ্ঠত্ব আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হাতে। পেছনে ফেলেছেন লিভারপুলের ফন ডাইক আর জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ২০১৬ সালে ফিফা ‘দ্য বেস্ট’ নামকরণের পর পরপর দু’বার পুরস্কার উঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে। গেলো বছর মেসি-রোনালদোর দ্বৈরথের ইতি টানেন, রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিড ফিল্ডার লুকা মদ্রিচ।

তবে ২০১৯ সালটা দারুণ কাটার উপহার স্বরুপ এই পুরস্কার জিতলেন লিওনেল মেসি। ২০১৮-১৯ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচ খেলে মোট ৫৪ গোল করেন মেসি। অ্যাসিস্ট করেন ২০ বার। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল থেকে বার্সা বিদায় নিলেও ১২ গোল করে, মেসি পান সর্বোচ্চ গোলদাতার মুকুট। লা লিগাতেও তার চমৎকার পারফরম্যান্সে বার্সেলোনা জেতে লিগ শিরোপা।

২০১৮-১৯ মৌসুমে ইউরোপের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন মেসি। ৩৬ গোল করা মেসির সবচেয়ে কাছে থাকা ফ্রান্সে এমবাপের গোল ছিলো ৩৩টি।

এছাড়া ফিফার বর্ষসেরা কোচ হলেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। সেরা গোলরক্ষক লিভারপুলেরই আলিসন বেকার। ফিফার বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছেন যুক্তরাষ্ট্রের মেগান র্যাফ পিনো। আর বর্ষসেরা মহিলা কোচ হয়েছেন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ জেতানো জিল এলিস।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button