
২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে আজ শুরু হয়েছে ফারাজ আন্ত:বিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ১৬টি দল নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড।
সোনালী অতীত ক্লাবের উদ্যোগে প্রতিবছর আয়োজন করা হয় এটি। এবার হচ্ছে তৃতীয় আসর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরকিল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ, সোনালী অতীত ক্লাবের সভাপতি, জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, শেখ মোহাম্মদ আসলাম এবং অন্যান্য সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ নূর



