
মোহাম্মদ হাসিব : সাত মৌসুম পর ইতালিয়ান লিগ সিরি আ’তে খেলার সুযোগ পেলো ব্রেসসিয়া। কিন্তু প্রত্যাবর্তন ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলো না তারা। মঙ্গলবার রাতের খেলায় এগিয়ে থেকেও জুভেন্টাসের কাছে ২-১ গোল ব্যবধানে হেরেছে ব্রেসসিয়া।
এদিকে, উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা জয় পেয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে।
স্প্যানিশ লা লিগায় ক্লাবের হয়ে ক্যারিয়ারের চারশোতম ম্যাচ খেলেন লিওনেল মেসি। প্রতিপক্ষ ভিয়ারিয়াল আতিথ্য নেয় ন্যু ক্যাম্পে। অ্যান্তিনিয়ো গ্রিজমান ও আর্থার মেলোর গোলে ১৫ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পরে সান্তি কাসোরলার গোলে ব্যবধান কমায় সফরকারীরা। বাকি সময় আর কোনো গোল না হলে, সব ধরনের প্রতিযোগিতা মিলে দুই ম্যাচ পর জয় পেল বার্সা।
এদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর গত শনিবার তারা লা লিগায় ২-০ ব্যবধানে হেরে যায় গ্রানাদার কাছে।
বাংলাটিভি/ নূর



