
মোহাম্মদ হাসিব : সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলার যুবারা।
নেপালের রাজধানী কাঠমান্ডু এএফএ স্টেডিয়ামে, শুরু থেকেই বাংলাদেশের দারুণ গতি আর স্কিরের কাছে হার মানে ভুটানের ছেলেরা। প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় বাংলার যুবারা। ম্যাচের ১৬ মিনিটে ডিফেন্ডার তানভীর হোসেন, ২৬ মিনিটে স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম এবং ৩২ মিনিটে স্ট্রাইকার মেরাজ হোসাইন করে গোল।
আর ম্যাচের অন্তিম মুহুর্তে হয় ডিফেন্ডার দীপক রায় করেন শেষ গোল। আগামী রোববার হবে টুর্নামেন্টের ফাইনাল।



