খেলাধুলাফুটবল

ঢাকায় আসছেন কিংবদন্তী ফুটবলার পেলে

মোহাম্মদ হাসিব : দুই দিনের সফরে অক্টোবরে ঢাকায় আসছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তী পেলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

‘চলো খেলি ট্রাস্টে’র আমন্ত্রণে দুই দিনের সফরে আগামী মাসে বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ানের পা ঢাকায় পড়তে যাচ্ছে। আয়োজক ট্রাস্টের চেয়ারম্যান আশিক রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার সফর উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচের আয়োজনও করা হবে।

স্বাধীন বাংলা ফুটবল দল অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস অ্যান্ড ফ্রেন্ডস এই ম্যাচে অংশ নেবে। একজন কমান্ডার, ৩৫ জন ফুটবল যোদ্ধা নিয়ে ১৯৭১ সালের ১৩ জুন গঠন করা হয়েছিলো স্বাধীন বাংলা ফুটবল দল।

এর আগে বিশ্বকাপজয়ী ফুটবলার ফ্রান্সের জিনেদিন জিদান এবং আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিও ঢাকায় এসেছিলেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button