‘মন্ত্রী-এমপিদেরও আয় ব্যয়ের অসঙ্গতি তুলে ধরুন’

হাকিম মোড়ল : চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম ও দুর্নীতিসহ সব অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এসময় সরকারের মন্ত্রী-এমপিদের আয় ব্যয়ের অসঙ্গতি দেখলে তা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদেরকে এসব কথা জানান তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় কথা বলেন, মহানগর দক্ষিণ যুবলীগের বহুল আলোচিত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের ব্যাপারেও।
অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে আবারও হুয়িারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দলে অনুপ্রবেশ করেছে তারা নজরদারিতে রয়েছে। শুদ্ধি অভিযান নিজেদের ঘর থেকেই শুরু করতে হয়। একই সাথে কোনো মন্ত্রী-এমপির আয় ব্যয়ে অসঙ্গতি দেখলে তা নিয়ে রিপোর্ট করতে গণমাধ্যমের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে বিএনপির আন্দোলন কর্মসূচিতে বাধা পড়েছে বলে এই অভিযান তারা মানতে পারছে না।
এসময় উধ্বমূখী পেয়াজের বাজারদরের বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলেও জানান মন্ত্রী।
বাংলাটিভি/ নূর



