আওয়ামী লীগরাজনীতি
‘সরকার অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় রয়েছে এবং থাকবে’

চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, সরকার সব সময়ই যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় রয়েছে এবং থাকবে। এরই অংশ হিসেবে দলমত নির্বিশেষে সারাদেশে এ শুদ্ধি অভিযান চলছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাসী, চাঁদাবাজ,দুর্নীতিবাজ কোন দলের, তা শেখ হাসিনা দেখেন না জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন,ক্যাসিনো থেকে শুরু করে দুর্নীতিবাজ কেউ রেহাই পাবে না। এ শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়,চাঁদপুরসহ সারাদেশেই অব্যাহত থাকবে বলেও জানান, মন্ত্রী।
পরে তিনি বিভিন্ন সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
বাংলাটিভি/ নূর



