বিএনপিরাজনীতি

‘যেকোন সময় সরকারের পতন হতে পারে’

আরমান কায়সার : মাদক ও ক্যাসিনোর মত অপরাধের মাধ্যমে সরকার দলীয় নেতা-কর্মীদের অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এদিকে, পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ায়, যেকোন সময় সরকারের পতন হতে পারে বলে আভাস দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। জাতীয় প্রেসক্লাবে আলাদা দু’টি অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে নাগরিক অধিকার আন্দোলনে যোগদেন খন্দকার মাহবুব হোসেন।

এসময়, বিচার বিভাগকে সাংবিধানিকভাবে কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান খন্দকার মাহবুব হোসেন। অন্যথায় পরিণাম ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নড়বড়ে সরকারের যে কোন সময় পতন হতে পারে বলেও আভাস দেন এই নেতা।

অন্যদিকে, নিজেদের ব্যক্তিগত সংঘাতের কারনে সরকারের নানা অপরাধের চিত্র জনগণের সামনে উঠে আসছে বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ। রাজধানীতে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনায় এ কথা বলেন তিনি।

এ সময় ক্ষমতার লোভ আর ব্যক্তিগত আক্রোশের কারণে খালেদা জিয়াকে সরকার কারারুদ্ধ করেছে বলে অভিযোগ করেন মান্না।

সংশ্লিষ্ট খবর

Back to top button