
কর্মক্ষেত্রে শ্রমিকদের ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে, সৌদি আরবের শুরা কাউন্সিলে এন্টি-হ্যারাসমেন্ট নামে নতুন একটি আইনের প্রস্তাব করেছে, দেশটির শ্রম এবং সামাজিক উন্নয়ন মন্ত্রনালয়ের মন্ত্রী আহমেদ আল রাজী।
এই আইন পাশ হলে, দেশটির বিভিন্ন সেক্টরে কর্মরত স্থানীয় ও অভিবাসী শ্রমিকদের মাঝে বৈষম্য কমে আসবে বলে ধারনা করা হচ্ছে।
শ্রম এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবাল-খাইল গনমাধ্যমকে জানান, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নত করার জন্যই, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই আইন অনেক নারী ও পুরুষ চাকুরী প্রার্থীকে তাদের পছন্দের চাকুরীর প্রতি আরো আকর্ষিত করে তুলবে।
এছাড়াও তিনি জানান, আইনটি কার্যকর হলে, কর্মক্ষেত্রে যেকোন হ্যারাসমেন্টের বিষয়ে যথাযথভাবে তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।



