আওয়ামী লীগরাজনীতি
‘সচেতন না হলে, আইন দিয়ে খাদ্যে নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়’

সচেতনা বৃদ্ধি না হলে আইন দিয়ে খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সষ্টিটিউটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় কৃষকের ন্যায্য মুল্য পাবার ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে বলে ও জানান তিনি।
এছাড়া পুষ্টিকর খাদ্য ও খুদামুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন খাদ্য মন্ত্রী। সরকার টেকসই এবং নারী ও যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।



