ছাত্রলীগের হামলায় কেন্দ্রীয় ছাত্রদলের আহত ৪

ছাত্রলীগের হামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক তথ্য বিষয়ক সহসম্পাদক মামুন খানসহ ৪ জন আহত হয়েছে। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে তাদের পিটিয়ে আহত করা হয়।
আহতরা হলেন জিয়া হলের যুগ্ম আহ্বায়ক শাওন ও তারেক, মাহমুদুর রহমান চৌধুরী এবং নুরে আলম ভূঁইয়া। আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ডাকসু জিএস ও ছাত্রলীগের পদচ্যুত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই হামলার ইন্ধনদাতা। প্রথমে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন হামলা চালায়। এরপরে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে অংশ নেয়।
এদিকে ছাত্রলীগ দাবি করছে, মুক্তিযুদ্ধ মঞ্চ এই হামলার সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, এই হামলা প্রসঙ্গে আমি এখনো পুরোপুরি অবগত নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জানান, বেলা ১১ টায় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন এর ফেসবুক আইডি হ্যাক হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু আয়োজন শেষে হটাৎ মধুর ক্যান্টিনের সামনে এ হামলা চালানো হয়।
নূর / বাংলা টিভি



