‘ক্যাসিনো থেকে মেনন টাকা নিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে’

মন্ত্রীত্ব না পাওয়ার আক্ষেপ থেকে রাশেদ খান মেনন ভোটারবিহীন নির্বাচনের অভিযোগ করছেন, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর মেনন যে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে সে নির্বাচনের মাধ্যমে তিনি কিভাবে সংসদে গেছেন তা জানতে চেয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
শনিবার সকালে ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসময় মেনন ক্যাসিনো থেকে টাকা নিয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।
শনিবার বিকেলে বরিশালে দলীয় কমসূচিতে অংশ নিয়ে বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তোলাই ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘মন্ত্রিত্ব হারিয়ে মেনন এখন উলটাপালটা কথা বলছে’।
এদিকে, সকালে তথ্য ভবন মিলনায়তনে জেলা তথ্য অফিসার সম্মেলনে যোগ দেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এত দিন পর নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা অবান্তর।
এ ছাড়া ক্যাসিনো থেকে রাসেদ খান মেনন টাকা নিয়েছে কিনা না খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।
বুলবুল আহমেদ / বাংলা টিভি



