যুবলীগের বৈঠক থেকে বাদ পড়লেন যারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে বিকেল ৫টায় গণভবনে পৌঁছেছেন যুবলীগ নেতারা। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বৈঠকে না রাখার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
এছাড়া আজকের বৈঠক থেকে বাদ পড়েছেন সংগঠনটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপিও। আজকের বৈঠকে চেয়ারম্যানের অনুপস্থিতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
এদিকে ক্যাসিনোকাণ্ডে ব্যাপক আলোচনায় থাকা আওয়ামী লীগের যুব সংগঠনটির নেতৃত্বে এবার কে আসছেন, তা নিয়ে আলোচনার পাশাপাশি সম্ভাব্য চেয়ারম্যানের বয়সসীমা কেমন হবে, এ নিয়েও জনমনে রয়েছে কৌতুহল।
বৈঠকে অংশ নিয়ে এখন যারা গণভবনে আছেন, তারা হলেন সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, শেখ শামসুল আবেদীন, শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মোঃ ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মোঃ আতাউর রহমান, এডভোকেট বেলাল হোসাইন,আলতাব হোসেন বাচ্চু, মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার
মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুইঁয়া মাখন, এডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, শেখ আতিয়ার রহমান দিপু।
যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, মনজুর আলম শাহীন, নাসরিন জাহান চৌধুরী শেফালী, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহাঃ বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান, আজহার উদ্দিন।
নূর / বাংলা টিভি



