আওয়ামী লীগরাজনীতি

যুবলীগ থেকে অব্যাহতি ওমর ফারুক চৌধুরীকে

দুর্নীতির দায়ে যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হলো সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। রোববার সন্ধ্যায় গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭১ বছর বয়সী ওমর ফারুক গত সাত বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে বিকেল ৫টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিউর রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি।

চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক এম হারুনুর রশিদ। দুর্নীতির অভিযোগে যুবলীগ থেকে ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত যুবলীগের এক নেতা।

দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে গেল কয়েক সপ্তাহ ধরেই গণমাধ্যমের শিরোনামে ছিলেন ওমর ফারুক। বৈঠকে যুবলীগের আসন্ন কংগ্রেসসহ সংগঠনটির ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button