
ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখন নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স।
দুরারোগ্য কান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া, তিনি তার আশু রোগ মুক্তির জন্য সকলের দোয়া কামনা করেছেন।



